সূচনা

নারকোটিক্স অ্যানোনিমাসের (NA) ধাপগুলো অনুশীলনের নির্দেশিকা

Narcotics Anonymous Step Working Guide

ভূমিকা

এই বইটি তৈরির ধারণাটি এসেছে Narcotics Anonymous (NA)-এর সদস্যদের কাছ থেকেই।

১৯৮০-এর দশকের শুরুর দিক থেকে আমরা বিভিন্ন ধরনের "বারো ধাপের নির্দেশিকা" এবং ধাপগুলো নিয়ে কাজ করার আলাদা আলাদা প্রশ্নপত্র পেতে শুরু করি। তখন সদস্যরা আমাদের অনুরোধ করছিলেন যেন NA-এর সবাই বারো ধাপ নিয়ে কাজ করার জন্য একটি অভিন্ন নির্দেশিকা পায়। সদস্যদের এই চাহিদা এত বেশি ছিল যে, NA-এর World Service Conference Literature Committee-এর কাজের অগ্রাধিকারের তালিকায় এই প্রকল্পটি উঠে আসে। শেষ পর্যন্ত WSC'95-এ World Service Conference সিদ্ধান্ত নেয় যে, প্রকল্পটি শুরু করির।

এই প্রকল্পটি অনেক বছর ধরে যে নামে ব্যবহার করা হতো তা ছিল “Step Writing Guides”। এর সহজ অর্থ হতে পারে—“ধাপ বিষয়ে লেখার নির্দেশিকা” বা “ধাপ বিষয়ক প্রশ্নের উত্তর লিখে কাজ করার নির্দেশিকা” কিন্তু পরে আমরা বুঝতে পারি, “writing” (লেখা) শব্দটি কিছু সদস্যের জন্য বাধা তৈরি করতে পারে। কারণ, কেউ হয়তো লিখতে পারেন না। আবার কেউ হয়তো বারো ধাপ নিয়ে কাজ করার সময় লিখে কাজ করতে চান না। তাই বইটির নাম “Step Working Guides” করা হয়। এখন এর সহজ অর্থ হলো—“ধাপগুলো নিয়ে কাজ করার নির্দেশিকা”। এখানে শুধু লেখার কথা বলা হচ্ছে না। কেউ চাইলে লিখে কাজ করতে পারেন। আবার অন্যভাবেও ধাপগুলো নিয়ে কাজ করতে পারেন। এখানে প্রতিটি অধ্যায়ে দুই ধরনের বিষয় আছে—ব্যাখ্যা বা আলোচনা এবং প্রশ্ন। ব্যাখ্যার অংশটি প্রশ্নগুলো নিয়ে চিন্তা করতে সাহায্য করার জন্য লেখা হয়েছে। এই ব্যাখ্যাগুলো সবকিছু বিস্তারিতভাবে বলে দেওয়ার জন্য নয়।

এখানে “voice” বা লেখার ধরনেও একটি পার্থক্য আছে। “Voice” বলতে এখানে লেখার ভাষার ধরন বা কে কথা বলছে—সেই দৃষ্টিভঙ্গি বোঝানো হয়েছে। যেমন, একটি অংশে বলা হচ্ছে “আমরা”। আর অন্য অংশে বলা হচ্ছে “আমি”। ব্যাখ্যার অংশগুলোতে “আমরা” ব্যবহার করা হয়েছে। এর উদ্দেশ্য হলো, আমাদের সবার মধ্যে যে বিষয়গুলো একই—সেগুলোর ওপর গুরুত্ব দেওয়া। যেমন—আমাদের আসক্তি এবং আমাদের সুস্থ হয়ে ওঠার পথ আর প্রশ্নগুলোতে “আমি” ব্যবহার করা হয়েছে। কারণ, প্রত্যেক সদস্য যেন নিজের জীবন ও নিজের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন। Step Working Guides হলো It Works: How and Why বইটির একটি সহায়ক বই। “companion piece” বলতে এখানে এমন একটি বই বোঝানো হয়েছে, যা অন্য একটি বইকে বুঝতে ও ব্যবহার করতে সাহায্য করে অর্থাৎ, Step Working Guides হলো It Works: How and Why বইটির সঙ্গে ব্যবহার করার জন্য তৈরি একটি সহায়ক নির্দেশিকা।

বারোটি ধাপের প্রতিটি ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা It Works: How and Why বইটিতে আছে। NA-এর সুস্থ হয়ে ওঠার পথ সম্পর্কে আরও তথ্য NA-এর অন্যান্য বই ও লেখাতেও পাওয়া যায়। এই বইয়ে ব্যবহৃত কোনো শব্দ যদি আমাদের অপরিচিত মনে হয় তাহলে আমরা চাইলে ডিকসেনারি বা অভিধান দেখে সেই শব্দের অর্থ জানতে পারি। এই নির্দেশিকাগুলো NA-এর যেকোনো সদস্য ব্যবহার করতে পারেন। আমরা যখন প্রথমবার বারো ধাপ নিয়ে কাজ করি তখন যেমন এটি ব্যবহার করা যায়। আবার বহু বছর ধরে ধাপগুলোকে জীবনের পথনির্দেশ হিসেবে অনুসরণ করার পরও এই বই ব্যবহার করা যায়।

এই বইটি ইচ্ছা করেই এমনভাবে লেখা হয়েছে, যাতে নতুন সদস্যরাও এটি বুঝতে পারেন এবং অভিজ্ঞ সদস্যরাও বারো ধাপ সম্পর্কে আরও গভীরভাবে অনুধাবন পারেন।

NA-এর সদস্যসংখ্যা বাড়ছে, সদস্যদের বৈচিত্র্যও বাড়ছে। এছাড়া অনেক সদস্য দীর্ঘ সময় ধরে মাদকমুক্ত জীবনযাপন করছেন। তাই আমাদের এমন সাহিত্য বা বইপত্র দরকার, যা NA-এর সদস্যদের চাহিদা পূরণ করতে পারে। এমন বই দরকার, যা NA-এর সঙ্গে সঙ্গে সময়ের সাথে আরও উপযোগী হয়ে উঠতে পারে। এখানে “grows along with the fellowship” কথাটার মানে আক্ষরিকভাবে “সদস্যদের সঙ্গে বই বড় হতে থাকা” নয়। এর অর্থ হলো—NA-এর সদস্যসংখ্যা, অভিজ্ঞতা ও প্রয়োজন যেমন বদলাবে, বইটির ব্যবহারিক উপযোগিতাও যেন সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে। এই নির্দেশিকাগুলো লেখার সময় আমরা চেষ্টা করেছি যেন এটি সবার জন্য খোলা ও গ্রহণযোগ্য হয়। “open and inclusive” বলতে এখানে বোঝানো হয়েছে— বিভিন্ন ধরনের সকল সদস্য নিজেদের অভিজ্ঞতার সঙ্গে যেন এটি মিলিয়ে নিতে পারেন, কেউ যেন অযথা বাদ পড়ে না যান সেভাবে চিন্তা করতে হবে। আমরা বুঝি, এমন কোনো বই লেখা সম্ভব নয় যা প্রতিটি সদস্যের ধাপ নিয়ে কাজ করার অভিজ্ঞতা হুবহু তুলে ধরতে পারে। আসলে আমরা এমনটা করার চেষ্টাও করিনি। কারণ, আমরা যদি ধরে নিই যে প্রত্যেক মানুষের অভিজ্ঞতা একরকম নয়, তাহলে সবার অভিজ্ঞতাকে একটি বইয়ের মধ্যে পুরোপুরি ঢুকিয়ে দেওয়া সম্ভব নয়। এই বইয়ে বারো ধাপ নিয়ে কাজ করে সুস্থতার পথে এগিয়ে যাওয়ার নির্দেশিকা আছে। কিন্তু এই বইয়ের পাতার মধ্যেই “recovery” বা সুস্থ হয়ে ওঠা পাওয়া যাবে না।

এখানে “recovery” বলতে শুধু কোনো বই পড়ে তথ্য জানা বোঝানো হচ্ছে না। উদাহরণ হিসেবে, কেউ বইটি পড়ে সব প্রশ্নের উত্তর জানলেও সেটাই পুরো recovery নয়। Recovery শেষ পর্যন্ত পাওয়া যায় প্রতিটি সদস্যের নিজের অভিজ্ঞতার মধ্যে—যখন তিনি ধাপগুলো নিয়ে বাস্তবে কাজ করেন। তাই আপনি চাইলে এই নির্দেশিকাগুলোর সঙ্গে নিজের মতো করে আরও কিছু যোগ করতে পারেন, চাইলে কিছু অংশ বাদও দিতে পারেন। আবার চাইলে বইটি যেভাবে আছে, সেভাবেই ব্যবহার করতে পারেন।

সিদ্ধান্তটি আপনার।

এই নির্দেশিকাগুলো ব্যবহার করার সম্ভবত একমাত্র অনুপযুক্ত উপায় হলো—একা একা ব্যবহার করা। বারো ধাপ নিয়ে কাজ করার সময় একজন sponsor-এর সঙ্গে কাজ করার গুরুত্ব আমরা যতই বলি, ততই কম বলা হয়। এখানে “sponsor” বলতে NA-এর এমন একজন অভিজ্ঞ সদস্যকে বোঝানো হয়েছে, যিনি অন্য একজন সদস্যকে বারো ধাপ বুঝতে ও সেগুলো নিয়ে কাজ করতে পথ দেখান। অর্থাৎ, sponsor হলেন এমন একজন সহায়ক ও পথপ্রদর্শক, যিনি নিজের অভিজ্ঞতার মাধ্যমে আপনাকে ধাপগুলো নিয়ে কাজ করতে সাহায্য করেন। আমাদের fellowship-এ একজন sponsor-কে প্রথমত এবং প্রধানত বারো ধাপের পথপ্রদর্শক হিসেবে দেখা হয়।

যদি আপনি এখনো কাউকে আপনার sponsor হওয়ার জন্য না বলে থাকেন, তাহলে এই নির্দেশিকাগুলো শুরু করার আগে কাউকে sponsor হতে অনুরোধ করুন।

বারোটি ধাপের যেকোনো একটি সম্পর্কে যত তথ্যই আমরা পড়ি না কেন, শুধু পড়ে যাওয়া আমাদের জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে এবং আসক্তির সমস্যা থেকে মুক্ত হতে যথেষ্ট নয়। এখানে “Merely reading” বা “শুধু পড়া” কথাটার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন—কেউ যদি বারো ধাপের সব বই পড়ে ফেলেন, তবুও শুধু বই পড়ার কারণে তার জীবনে সব পরিবর্তন হয়ে যাবে—এমন কথা বলা হচ্ছে না।

আমাদের লক্ষ্য হলো, এই ধাপগুলো যেন আমাদের জীবনের একটি অংশ হয়ে যায় আর সেটা করতে হলে আমাদের ধাপগুলো নিয়ে বাস্তবে কাজ করতে হবে। এই কারণেই তৈরি করা হয়েছে এই Step Working Guides বা ধাপগুলো নিয়ে বাস্তবে কাজ করার নির্দেশিকা।

NA-এর প্রতিটি বই বা লেখার মতো এই বইটিও আসক্তির অভিজ্ঞতা থাকা মানুষদের দ্বারা, একই অভিজ্ঞতার মানুষদের জন্য লেখা হয়েছে। আমরা আশা করি, এই বই ব্যবহার করা প্রতিটি সদস্য উৎসাহ পাবেন এবং অনুপ্রাণিত হবেন। এই প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ পাওয়ার জন্য আমরা কৃতজ্ঞ।

আমাকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য লাইফ এবং এন‌একে ধন্যবাদ।