ধাপ ১

আশা আমাদের সামনে ভালো কিছুর দিকে তাকানোর সুযোগ দেয়, আশা আমাদের সামনে এগিয়ে যাওয়ার একটি কারণ দেয়। আমাদের সবার ভালো থাকা ও কল্যাণের জন্য আমরা যখন একসঙ্গে কাজ শুরু করি, তখন আমরা স্বীকার করতে পারি যে আমাদের সাহায্য দরকার


ধাপ এক — Step One

“আমরা স্বীকার করি যে, মাদকাসক্তির ব্যাপারে আমরা অসহায় হয়ে পরে ছিলাম এবং নিজেদের জীবন পরিচালনায় অক্ষম ছিলাম।”

যেকোনো কিছুর “প্রথম” মানেই হলো একটি নতুন শুরু, এই ১২টি ধাপের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এই প্রথম ধাপই (Step One) হলো আমাদের Recovery বা সুস্থতার শুরু বা ভিত্তি। এখান থেকেই সুস্থ হওয়ার কাজ শুরু হয়। এই ধাপটি নিয়ে কাজ শুরু না করা পর্যন্ত আমরা সামনে এগোতে পারি না। কিছু NA সদস্য নিজের অনুভূতি ও ভেতরের বোঝাপড়ার ওপর ভরসা করে প্রথম ধাপটি বুঝতে চেষ্টা করেন আর কেউ কেউ প্রথম ধাপটি নিয়ে আরও নিয়ম মেনে, ধাপে ধাপে কাজ করতে পছন্দ করেন। প্রথম ধাপটিতে কাজ করার কারণ সবার একরকম নয়

হয়তো আমরা Recovery-তে একেবারেই নতুন, হয়তো মাদকের সঙ্গে অনেক কষ্টের লড়াই করেছি কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াইয়ে হেরে গেছি, হয়তো আমরা NA-তে কিছুদিন ধরে আছি, থেকেও দূরে আছি কিন্তু পরে বুঝেছি, আমাদের আসক্তির সমস্যা জীবনের অন্য কোনো ক্ষেত্রে আবার সক্রিয় হয়ে উঠেছে। তখন আবার আমাদের বুঝতে হয়েছে যে আমরা সবকিছুর ওপর নিয়ন্ত্রণ রাখতে পারি না। আমাদের জীবনও ঠিকমতো নিজেদের নিয়ন্ত্রণে নেই। ((বড় হওয়া বা জীবনে পরিবর্তন আসার প্রতিটি কারণ যে শুধু কষ্ট—এমন নয়।??))

হয়তো আমাদের মনে হয়েছে, আবার একবার ধাপগুলো নিয়ে কাজ করার সময় এসেছে। তেমন হলে এখন আমরা ধাপগুলোর মধ্য দিয়ে আবার এগিয়ে যেতে পারি এবং Recovery-এর এই কখনো শেষ না হওয়া যাত্রার পরবর্তী পর্যায় শুরু করতে পারি।

আমাদের কারও কারও মনে কিছুটা স্বস্তি আসে যখন আমরা বুঝতে পারি যে আমাদের নৈতিক চরিত্র খারাপ ছিল বলে নয়, বরং একটি রোগের কারণে আমরা জীবনের এমন এক নিচু অবস্থায় পৌঁছেছি।

এখানে “moral failing” বলতে বোঝানো হয়েছে—“আমি খারাপ মানুষ”, “আমার চরিত্র খারাপ”, "আমি অপদার্থ"—এমন ধারণা। অন্যদিকে, কেউ কেউ সমস্যার কারণ কী ছিল তা নিয়ে খুব একটা ভাবেন না। তারা শুধু চান—“আমি এই অবস্থা থেকে বের হতে চাই!” যে কারণই হোক না কেন, এখন ধাপ নিয়ে কাজ করার সময় এসেছে। অর্থাৎ, এমন কিছু বাস্তব কাজ শুরু করার সময় এসেছে, যা আমাদের আসক্তি থেকে আরও বেশি স্বাধীনতা পেতে সাহায্য করবে।

আমাদের আসক্তি এখন যে রূপেই থাকুক না কেন, আমরা তা থেকে চিরস্থায়ী ভাবে মুক্ত হতে চাই। আপাতত আমাদের আশা হলো, প্রথম ধাপের মূল নীতিগুলো যেন আমাদের জীবনের অংশ হয়ে যায়।

আমরা যেন আরও গভীরভাবে surrender করতে শিখি। এখানে surrender বলতে শুধু “হেরে যাওয়া” বোঝানো হচ্ছে না। এখানে স্যারেন্ডার অর্থ হলো—নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া এবং সাহায্য ও Recovery-এর কাছে নিজেকে সমর্পণ করা। আমরা চাই SERENITY, KISS, JFT, HOW আর শেয়ারিং আমাদের চরিত্রের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠুক।

সহজভাবে:

  • acceptance = বাস্তবতাকে মেনে নেওয়া বা Easy does it.
  • humility = নিজের সম্পর্কে বাস্তব ও বিনয়ী ধারণা রাখা বা Serenity Prayer.
  • willingness = ভালো হওয়ার জন্য প্রয়োজনীয় কাজ করতে রাজি থাকা বা স্বদিচ্ছা।
  • honesty = সত্য কথা বলা এবং সত্য মেনে নেওয়া 
  • open-mindedness = আমি পারবো ভেবে বসে না থেকে দরকারি যেকোনো নতুন কিছু শেখার জন্য মন খোলা রাখা

প্রথমে আমাদের এমন একটি অবস্থায় পৌঁছাতে হবে যেখানে আমরা surrender করতে প্রস্তুত।

এটা করার অনেক পথ আছে।

আমাদের কারও কারও জীবনের অভিজ্ঞতা এত কঠিন ছিল যে, প্রথম ধাপে পৌঁছানোর আগেই আমরা বুঝে গিয়েছিলাম—শর্তহীনভাবে surrender করা ছাড়া আমাদের আর কোনো পথ নেই।

আবার কেউ কেউ প্রথম ধাপের কাজ শুরু করেন, যদিও তারা তখনও পুরোপুরি নিশ্চিত নন যে তারা আসক্ত কি না। কিংবা তারা নিশ্চিত নন যে তারা সত্যিই জীবনের সবচেয়ে নিচের অবস্থায় বা "rock bottom”-এ পৌঁছেছেন কি না কিন্তু প্রথম ধাপ নিয়ে কাজ করতে গিয়েই আমরা সত্যিকার অর্থে বুঝতে শুরু করি—

আমরা আসক্ত।

আমরা জীবনের একটি খুব খারাপ অবস্থায় পৌঁছেছি এবং আমাদের surrender করতে হবে। প্রথম ধাপ নিয়ে কাজ শুরু করার আগে আমাদের মাদক থেকে বিরত থাকতে হবে—যেভাবেই হোক।

যদি আমরা Narcotics Anonymous-এ নতুন হই এবং আমাদের প্রথম ধাপের মূল বিষয় হয়—মাদকাসক্তি আমাদের জীবনে কী কী ক্ষতি করেছে তা দেখা, তাহলে আমাদের আগে clean হতে হবে। এখানে clean মানে মাদক থেকে বিরত থাকা বা মাদকমুক্ত থাকা।

আর যদি আমরা অনেকদিন ধরে clean থাকি এবং তবুও অন্য কোনো আচরণের ওপর নিয়ন্ত্রণ না থাকার কারণে জীবন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে আমাদের সেই আচরণ‌ও বন্ধ করার কোনো উপায় খুঁজে বের করতে হবে।

যাতে আমরা সেই আচরণ চালিয়ে যেতে যেতে নিজেদের surrender করার বিষয়টি গুলিয়ে না ফেলি।


আসক্তির রোগ — The disease of addiction

আমাদের addict বা আসক্ত বানায় আসক্তির রোগ (disease of addiction বা chronic brain disease), মাদক নয়, আমাদের কোনো একটি আচরণও নয় বরং আমাদের ভেতরের এই আসক্তির রোগই মাদকাসক্তদের মূল সমস্যা। আমাদের ভেতরে এমন কিছু আছে, যার কারণে আমরা মাদক নেওয়া নিয়ন্ত্রণ করতে পারি না। এই একই বিষয় আমাদের জীবনের অন্য ক্ষেত্রেও obsession এবং compulsion-এর দিকে নিয়ে যেতে পারে।

  • obsession = কোনো চিন্তা বা বিষয় নিয়ে বারবার অতিরিক্তভাবে ভাবতে থাকা
  • compulsion = না চাইলেও কোনো কাজ করার তীব্র তাগিদ অনুভব করা

কীভাবে বুঝব যে আমাদের আসক্তির রোগ সক্রিয় হয়েছে?

যখন আমরা এমন কিছু obsessive, compulsive এবং self-centered অভ্যাসের মধ্যে আটকে যাই, যেখান থেকে বের হতে পারি না।

আমরা একই চিন্তা ও কাজ বারবার করতে থাকি।

কিন্তু তাতে কোথাও পৌঁছাই না।

বরং এতে আমাদের শরীর, মন, আত্মিক জীবন এবং অনুভূতি ধীরে ধীরে খারাপ হতে থাকে।

প্রশ্ন

“আসক্তির রোগ” আমার কাছে কী বোঝায়?

আমার আসক্তির রোগ কি সম্প্রতি আবার সক্রিয় হয়েছে?

কীভাবে হয়েছে?

১)

কোনো বিষয় নিয়ে যখন আমি obsessed বা অতিরিক্তভাবে আচ্ছন্ন থাকি, তখন আমার কেমন লাগে?

আমার চিন্তা কি একই ধরনের কোনো নির্দিষ্ট পথে চলে?

বিস্তারিত লিখুন।

২)

মনে কোনো চিন্তা আসার সঙ্গে সঙ্গেই কি আমি সেটার ওপর কাজ করে ফেলি?

আমি কি কাজটি করার আগে তার ফল কী হতে পারে তা ভাবি না?

আর কোন কোন ভাবে আমি compulsively বা না ভেবেই তাড়নার বশে কাজ করি?

৩)

আমার আসক্তির self-centered বা শুধু নিজেকে কেন্দ্র করে চলার দিকটি আমার জীবনকে কীভাবে প্রভাবিত করে?

এটি আমার আশেপাশের মানুষদের জীবনকে কীভাবে প্রভাবিত করে?

৪)

আমার আসক্তি আমার শরীরকে কীভাবে প্রভাবিত করেছে?

আমার মনকে কীভাবে প্রভাবিত করেছে?

আমার আত্মিক জীবনকে কীভাবে প্রভাবিত করেছে?

আমার অনুভূতিকে কীভাবে প্রভাবিত করেছে?


আমাদের আসক্তি অনেকভাবে প্রকাশ পেতে পারে।

আমরা যখন প্রথম Narcotics Anonymous-এ আসি, তখন অবশ্যই আমাদের প্রধান সমস্যা হয় মাদক।

কিন্তু পরে আমরা বুঝতে পারি, আসক্তি আমাদের জীবনে আরও অনেকভাবে বড় সমস্যা তৈরি করছে।

৫)

সম্প্রতি আমার আসক্তি ঠিক কোনভাবে সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে?

৬)

আমি কি কোনো মানুষ, জায়গা বা বিষয় নিয়ে অতিরিক্তভাবে obsessed হয়েছি?

যদি হয়ে থাকি, তাহলে এর কারণে অন্য মানুষের সঙ্গে আমার সম্পর্ক কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে?

৭)

এই obsession বা অতিরিক্ত আচ্ছন্নতার কারণে আমার মন, শরীর, আত্মিক জীবন এবং অনুভূতি আর কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে?


অস্বীকার — Denial

Denial হলো আমাদের আসক্তির সেই অংশ, যা আমাদের বলে—“আমার কোনো আসক্তির রোগ নেই।”

যখন আমরা denial-এর মধ্যে থাকি, তখন আমরা আমাদের আসক্তির আসল বাস্তবতা দেখতে পারি না।

আমরা আসক্তির ক্ষতিগুলোকে ছোট করে দেখি।

আমরা অন্য মানুষকে দোষ দিই।

যেমন বলি, পরিবার, বন্ধু বা কর্মক্ষেত্রের মানুষ আমাদের কাছে খুব বেশি আশা করেছিল।

আমরা নিজেদের অন্য আসক্তদের সঙ্গে তুলনা করি।

আমাদের মনে হয়, অন্যদের আসক্তি আমাদের চেয়ে অনেক বেশি খারাপ।

আমরা কোনো একটি নির্দিষ্ট মাদককে দোষ দিতে পারি।

যদি আমরা অনেকদিন ধরে মাদক থেকে দূরে থাকি, তাহলে আমাদের আসক্তির বর্তমান রূপকে আগের মাদক ব্যবহারের সঙ্গে তুলনা করতে পারি।

আমরা নিজেদের বোঝাতে পারি—

“আজ আমি যা করছি, তা কোনোভাবেই আগের মতো খারাপ হতে পারে না।”

আমরা denial-এর মধ্যে আছি কি না বোঝার সবচেয়ে সহজ উপায়গুলোর একটি হলো:

আমরা যদি নিজেদের আচরণের জন্য এমন কিছু কারণ দিতে থাকি, যা শুনতে যুক্তিসঙ্গত মনে হয় কিন্তু আসলে সত্য নয়।

৮)

আমি কি নিজের আচরণের জন্য এমন কারণ দিয়েছি, যা শুনতে যুক্তিসঙ্গত কিন্তু সত্য নয়?

সেগুলো কী ছিল?

৯)

আমি কি কোনো obsession-এর তাড়নায় কোনো কাজ করে ফেলেছি?

তারপর কি এমন আচরণ করেছি যেন আমি আগে থেকেই পরিকল্পনা করেই কাজটি করেছি?

কখন এমন হয়েছে?

আমার আচরণের জন্য আমি কীভাবে অন্য মানুষকে দোষ দিয়েছি?

১০)

আমি কীভাবে নিজের আসক্তিকে অন্য মানুষের আসক্তির সঙ্গে তুলনা করেছি?

অন্য কারও সঙ্গে তুলনা না করলেও কি আমার আসক্তি যথেষ্ট গুরুতর?

১১)

আমি কি আমার বর্তমান আসক্তির প্রকাশকে clean হওয়ার আগের জীবনের সঙ্গে তুলনা করছি?

আমার কি বারবার মনে হচ্ছে—“আমার তো আরও ভালোভাবে বোঝা উচিত ছিল”?

১২)

আমি কি মনে করছি যে আসক্তি ও Recovery সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে?

আমি কি মনে করছি, পরিস্থিতি খারাপ হওয়ার আগেই আমি নিজে নিজে আমার আচরণ নিয়ন্ত্রণ করতে পারব?

১৩)

আমি কি পদক্ষেপ নেওয়া এড়িয়ে যাচ্ছি, কারণ আমার আসক্তির ফলাফল সামনে এলে আমি লজ্জা পাব—এই ভয় আছে?

আমি কি অন্য মানুষ কী ভাববে তা নিয়ে চিন্তিত বলে কোনো পদক্ষেপ নিচ্ছি না?


জীবনের একেবারে নিচের অবস্থায় পৌঁছানো: হতাশা ও একাকীত্ব

Hitting bottom: despair and isolation

আমাদের আসক্তি শেষ পর্যন্ত আমাদের এমন একটি অবস্থায় নিয়ে আসে, যেখানে আমরা আর আমাদের সমস্যার আসল রূপ অস্বীকার করতে পারি না।

আমরা যত মিথ্যা বলেছি, যত যুক্তি দেখিয়েছি, যত ভুল ধারণা ধরে রেখেছি—সব ধীরে ধীরে সরে যায়।

তখন আমরা সরাসরি দেখতে পাই—আমাদের জীবন কী অবস্থায় এসে দাঁড়িয়েছে।

আমরা বুঝতে পারি যে আমরা আশাহীনভাবে জীবন কাটাচ্ছিলাম।

আমরা হয়তো বন্ধু হারিয়েছি।

অথবা মানুষের সঙ্গে এতটাই বিচ্ছিন্ন হয়ে গেছি যে, আমাদের সম্পর্কগুলো আর সত্যিকারের সম্পর্ক নেই।

সেগুলো শুধু নামেই সম্পর্ক।

ভালোবাসা ও ঘনিষ্ঠতার মতো দেখালেও আসলে তা তেমন নয়।

এখানে “sham” মানে ভুয়া বা সত্যিকারের নয় এমন সম্পর্ক।

আর “parody” বলতে বোঝানো হয়েছে—কোনো আসল জিনিসের এমন একটি নকল রূপ, যা আসলের মতো দেখালেও আসলে তা নয়।

আমরা যখন এমন অবস্থায় পৌঁছাই, তখন মনে হতে পারে—সবকিছু শেষ।

কিন্তু সত্য হলো, Recovery-এর যাত্রা শুরু করার আগে আমাদের এই অবস্থার মধ্য দিয়ে যেতে হতে পারে।

১৪)

কোন সংকট বা বড় সমস্যা আমাকে Recovery-এর পথে নিয়ে এসেছে?

১৫)

কোন পরিস্থিতির কারণে আমি আনুষ্ঠানিকভাবে Step One নিয়ে কাজ শুরু করেছি?

১৬)

আমি প্রথম কখন বুঝেছিলাম যে আমার আসক্তি একটি সমস্যা?

আমি কি সেটি ঠিক করার চেষ্টা করেছিলাম?

যদি করে থাকি, কীভাবে?

আর যদি না করে থাকি, কেন করিনি?


ক্ষমতাহীনতা — Powerlessness

আমরা যখন “powerless” শব্দটি শুনি, তখন আমাদের সবার প্রতিক্রিয়া একরকম হয় না।

কেউ কেউ বুঝতে পারেন যে আমাদের অবস্থাকে বোঝানোর জন্য এর চেয়ে ভালো শব্দ আর হয়তো নেই।

তাই তারা স্বস্তি নিয়ে নিজেদের powerlessness বা ক্ষমতাহীনতা মেনে নেন।

আবার কেউ কেউ এই শব্দটি শুনে অস্বস্তি বোধ করেন।

তারা powerless শব্দটিকে দুর্বলতার সঙ্গে মিলিয়ে দেখেন।

অথবা মনে করেন, এর অর্থ তাদের চরিত্রে কোনো বড় সমস্যা আছে।

Powerlessness কী এবং কেন নিজের powerlessness স্বীকার করা Recovery-এর জন্য এত গুরুত্বপূর্ণ—এটি বুঝতে পারলে এই ধারণা নিয়ে আমাদের খারাপ লাগা কমতে পারে।

আমরা powerless তখনই, যখন আমাদের জীবনের কোনো শক্তিশালী চালিকা শক্তি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে।

আমাদের আসক্তি অবশ্যই এমন একটি শক্তি।

এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

আমরা আমাদের মাদক ব্যবহার কমিয়ে আনতে বা নিয়ন্ত্রণ করতে পারি না।

অন্য কোনো compulsive behavior-ও সব সময় নিয়ন্ত্রণ করতে পারি না।

এমনকি সেই আচরণের কারণে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হারিয়ে গেলেও আমরা থামতে পারি না।

কখনো কখনো আমরা জানি যে চালিয়ে গেলে এমন ক্ষতি হবে, যা পরে আর ঠিক করা সম্ভব হবে না।

তবুও আমরা থামতে পারি না।

আমরা এমন কিছু কাজ করতে পারি, যা আসক্তি না থাকলে কখনোই করতাম না।

পরে সেই কাজগুলোর কথা মনে হলে আমাদের লজ্জায় খুব খারাপ লাগতে পারে।

এমনও হতে পারে, আমরা ঠিক করেছি—

“আমি মাদক নেব না।”

“আমি আর ব্যবহার করব না।”

কিন্তু সুযোগ সামনে এলে বুঝতে পারি, আমরা আসলে থামতে পারছি না।

আমরা হয়তো কোনো Program ছাড়াই মাদক ব্যবহার বা অন্য কোনো compulsive behavior বন্ধ করার চেষ্টা করেছি।

হয়তো কিছু সময় সফলও হয়েছি।

কিন্তু পরে বুঝেছি, আমাদের চিকিৎসা না-করা আসক্তি আবার আমাদের আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে গেছে।

প্রথম ধাপ নিয়ে সত্যিকারভাবে কাজ করতে হলে আমাদের নিজেদের কাছেই গভীরভাবে বুঝতে হবে—আমাদের ক্ষেত্রে আমরা ঠিক কোথায় powerless।

১৭)

ঠিক কোন কোন বিষয়ে আমার কোনো নিয়ন্ত্রণ নেই?

১৮)

আমার আসক্তির তাড়নায় কাজ করার সময় আমি এমন কী কী করেছি, যা Recovery-এর দিকে মনোযোগ দেওয়ার সময় কখনোই করতাম না?

সেগুলো কী?

১৯)

আমার আসক্তি চালিয়ে যাওয়ার জন্য আমি কী কী করেছি, যা আমার নিজের বিশ্বাস ও মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত ছিল?

২০)

আমি যখন আমার আসক্তির তাড়নায় কাজ করি, তখন আমার ব্যক্তিত্ব কীভাবে বদলে যায়?

উদাহরণ:

আমি কি অহংকারী হয়ে যাই?

শুধু নিজের কথা ভাবি?

খারাপ মেজাজের হয়ে যাই?

এতটাই চুপ বা নিষ্ক্রিয় হয়ে যাই যে নিজেকে রক্ষা করতে পারি না?

অন্যকে নিজের ইচ্ছামতো চালানোর চেষ্টা করি?

অতিরিক্ত অভিযোগ করি বা সব সময় নালিশ করি?

২১)

আমার আসক্তি চালিয়ে যাওয়ার জন্য আমি কি অন্য মানুষকে নিজের মতো করে চালানোর চেষ্টা করি?

কীভাবে করি?

২২)

আমি কি মাদক ব্যবহার বন্ধ করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি?

আমি কি নিজের চেষ্টায় মাদক ব্যবহার বন্ধ করেছি, কিন্তু পরে দেখেছি যে মাদক ছাড়া জীবন এত কষ্টের হয়ে গেছে যে বেশি দিন clean থাকতে পারিনি?

এই সময়গুলো কেমন ছিল?

২৩)

আমার আসক্তির কারণে আমি কীভাবে নিজেকে বা অন্য মানুষকে কষ্ট দিয়েছি?


জীবন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া — Unmanageability

প্রথম ধাপে আমাদের দুটি বিষয় স্বীকার করতে বলা হয়।

প্রথমত, আমাদের আসক্তির ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।

দ্বিতীয়ত, আমাদের জীবন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

আসলে একটি স্বীকার করে অন্যটি স্বীকার না করা কঠিন।

কারণ আমাদের জীবন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াই দেখায় যে আমরা আসক্তির ওপর কতটা powerless।

Unmanageability সাধারণভাবে দুই ধরনের হতে পারে।

একটি হলো outward unmanageability

অর্থাৎ, বাইরে থেকে অন্য মানুষও যে সমস্যাগুলো দেখতে পারে।

আরেকটি হলো inner বা personal unmanageability

অর্থাৎ, আমাদের ভেতরের সমস্যা—যা সব সময় অন্য মানুষ দেখতে পায় না।

বাইরের সমস্যার উদাহরণ হলো—

গ্রেপ্তার হওয়া।

চাকরি হারানো।

পরিবারে বড় সমস্যা তৈরি হওয়া।

আমাদের কিছু সদস্য জেলে বা কারাগারে থেকেছেন।

কেউ কেউ কয়েক মাসের বেশি কোনো সম্পর্ক ধরে রাখতে পারেননি।

কেউ কেউ নিজের পরিবার থেকে এমনভাবে বিচ্ছিন্ন হয়ে গেছেন যে, পরিবার তাদের আর কখনো যোগাযোগ করতে নিষেধ করেছে।

অন্যদিকে, inner বা personal unmanageability অনেক সময় নিজেদের সম্পর্কে, আমরা যে পৃথিবীতে বাস করি সে সম্পর্কে এবং আমাদের জীবনের মানুষদের সম্পর্কে ভুল বা ক্ষতিকর বিশ্বাসের মাধ্যমে বোঝা যায়।

আমরা হয়তো মনে করি—

“আমি কোনো কাজের নই।”

অথবা—

“পুরো পৃথিবী আমাকে ঘিরেই চলে।”

শুধু “এমন হওয়া উচিত”—এমন নয়।

আমরা সত্যিই হয়তো বিশ্বাস করি যে সবকিছু আমাদের ঘিরেই ঘটে।

আমরা হয়তো মনে করি, নিজের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব নয়।

অন্য কারও আমাদের যত্ন নেওয়া উচিত।

আমরা হয়তো মনে করি, সাধারণ মানুষ যে দায়িত্বগুলো সহজভাবে পালন করে, সেগুলো আমাদের জন্য খুব বড় বোঝা।

আমাদের জীবনে কোনো ঘটনা ঘটলে আমরা কখনো প্রয়োজনের চেয়ে বেশি প্রতিক্রিয়া দেখাতে পারি।

আবার কখনো প্রয়োজনের তুলনায় খুব কম প্রতিক্রিয়া দেখাতে পারি।

নিজের অনুভূতিকে খুব দ্রুত এক চরম অবস্থা থেকে আরেক চরম অবস্থায় নিয়ে যাওয়াও personal unmanageability বোঝার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।

২৪)

Unmanageability আমার কাছে কী বোঝায়?

২৫)

আমার আসক্তির কারণে কি কখনো আমি গ্রেপ্তার হয়েছি বা আইনি সমস্যায় পড়েছি?

আমি কি কখনো এমন কিছু করেছি, যার জন্য ধরা পড়লে আমাকে গ্রেপ্তার করা হতে পারত?

সেগুলো কী ছিল?

২৬)

আমার আসক্তির কারণে কাজের জায়গায় বা স্কুলে কী কী সমস্যা হয়েছে?

আমার আসক্তির কারণে পরিবারের সঙ্গে কী কী সমস্যা হয়েছে?

২৭)

আমার আসক্তির কারণে বন্ধুদের সঙ্গে কী কী সমস্যা হয়েছে?

২৮)

আমি কি সব সময় নিজের ইচ্ছামতো সবকিছু করতে চাই?

এভাবে নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার কারণে আমার সম্পর্কগুলোর কী ক্ষতি হয়েছে?

২৯)

আমি কি অন্য মানুষের প্রয়োজনের কথা ভাবি?

অন্যদের কথা বিবেচনা না করার কারণে আমার সম্পর্কগুলোর কী ক্ষতি হয়েছে?

৩০)

আমি কি নিজের জীবন ও নিজের কাজের দায়িত্ব নিই?

আমি কি অতিরিক্ত চাপ অনুভব না করে প্রতিদিনের দায়িত্বগুলো পালন করতে পারি?

এটি আমার জীবনকে কীভাবে প্রভাবিত করেছে?

৩১)

পরিকল্পনা অনুযায়ী কিছু না হলেই কি আমি ভেঙে পড়ি?

এটি আমার জীবনকে কীভাবে প্রভাবিত করেছে?

৩২)

প্রতিটি সমস্যাকে কি আমি নিজের প্রতি অপমান হিসেবে দেখি?

এটি আমার জীবনকে কীভাবে প্রভাবিত করেছে?

৩৩)

আমি কি সব সময় এমনভাবে থাকি যেন যেকোনো মুহূর্তে বড় কোনো বিপদ ঘটবে?

প্রতিটি পরিস্থিতিতে কি আমি আতঙ্কিত হয়ে পড়ি?

এটি আমার জীবনকে কীভাবে প্রভাবিত করেছে?

৩৪)

আমার নিজের স্বাস্থ্য বা আমার সন্তানদের স্বাস্থ্য নিয়ে গুরুতর কোনো সমস্যা হওয়ার লক্ষণ দেখলেও কি আমি তা উপেক্ষা করি?

আমি কি ভাবি, কোনোভাবে সব ঠিক হয়ে যাবে?

বিস্তারিত লিখুন।

৩৫)

আমি যখন সত্যিকারের বিপদের মধ্যে ছিলাম, তখন কি কখনো সেই বিপদকে গুরুত্ব দিইনি?

অথবা আমার আসক্তির কারণে কি কোনোভাবে নিজেকে রক্ষা করতে পারিনি?

বিস্তারিত লিখুন।

৩৬)

আমার আসক্তির কারণে কি কখনো আমি কাউকে ক্ষতি করেছি?

বিস্তারিত লিখুন।

৩৭)

আমি কি কখনো রাগের বশে শিশুর মতো প্রচণ্ড রাগ দেখাই বা temper tantrum করি?

অথবা নিজের অনুভূতির প্রতি এমনভাবে প্রতিক্রিয়া দেখাই, যার কারণে নিজের প্রতি সম্মান বা মর্যাদা কমে যায়?

বিস্তারিত লিখুন।

৩৮)

আমি কি নিজের অনুভূতি বদলাতে বা চেপে রাখতে মাদক নিয়েছি বা আমার আসক্তির তাড়নায় কোনো কাজ করেছি?

আমি কোন অনুভূতিটি বদলাতে বা চেপে রাখতে চেয়েছিলাম?


মনে লুকিয়ে রাখা শর্ত — Reservations

Reservations হলো আমাদের Recovery Program-এর মধ্যে লুকিয়ে রাখা এমন কিছু “শর্ত” বা “অজুহাত”, যা ভবিষ্যতে আবার relapse করার রাস্তা খুলে রাখতে পারে।

সহজভাবে বলতে গেলে, মনে এমন একটি কথা রাখা—

“হ্যাঁ, আমি মেনে নিচ্ছি যে মাদক ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু...”

উদাহরণ হিসেবে কেউ ভাবতে পারে—

“ঠিক আছে, আমি মাদক ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু আমি তো মাদক বিক্রি করতে পারি, তাই না?”

এটাই একটি reservation-এর উদাহরণ।

আমরা হয়তো ভাবতে পারি, যেসব মানুষের সঙ্গে মাদক ব্যবহার করেছি বা যাদের কাছ থেকে মাদক কিনেছি, তাদের সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে।

আমরা হয়তো ভাবতে পারি, Program-এর কিছু নিয়ম বা অংশ আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

আমরা হয়তো ভাবতে পারি, এমন কোনো একটি ঘটনা আছে যা clean অবস্থায় আমরা সামলাতে পারব না।

যেমন—গুরুতর কোনো অসুস্থতা বা প্রিয় কাউকে হারানো।

আমরা মনে মনে ঠিক করে রাখতে পারি যে এমন কিছু ঘটলে আবার মাদক ব্যবহার করব।

আবার আমরা হয়তো ভাবতে পারি—

কোনো একটি লক্ষ্য পূরণ করার পর,

অনেক টাকা উপার্জন করার পর,

অথবা কয়েক বছর clean থাকার পর

আমরা আবার মাদক ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারব।

Reservations সাধারণত আমাদের মনের একেবারে পেছনে লুকিয়ে থাকে।

আমরা অনেক সময় বুঝতেই পারি না যে এগুলো আমাদের মনে আছে।

তাই আমাদের মনে যদি এমন কোনো reservation থাকে, সেটিকে খুঁজে বের করা এবং এখনই তা বাদ দেওয়া খুব জরুরি।

আমরা কি আমাদের আসক্তির রোগের পুরো সত্যটা মেনে নিয়েছি?

৩৯)

আমি কি মনে করি, আমার আসক্তির সঙ্গে জড়িত মানুষদের সঙ্গে আমি এখনও মেলামেশা করতে পারি?

আমি কি এখনও সেই জায়গাগুলোতে যেতে পারি যেখানে আগে মাদক ব্যবহার করতাম?

আমি কি মনে করি, শুধু “নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য” বা নিজের Recovery পরীক্ষা করার জন্য মাদক বা মাদক ব্যবহারের সরঞ্জাম কাছে রাখা ঠিক হবে?

যদি এমন মনে হয়, তাহলে কেন?

৪০)

আমি কি মনে করি, এমন কোনো ঘটনা আছে যা আমি clean অবস্থায় সামলাতে পারব না?

এমন কোনো ঘটনা কি ঘটতে পারে, যার কষ্ট এত বেশি হবে যে সেই কষ্ট সহ্য করার জন্য আমাকে মাদক ব্যবহার করতেই হবে?

৪১)

আমি কি মনে করি, কিছুদিন clean থাকার পর অথবা আমার জীবনের পরিস্থিতি বদলে গেলে আমি আবার মাদক ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারব?

৪২)

আমার মনে এখনও কী কী reservation রয়ে গেছে?


আত্মসমর্পণ — Surrender

Resignation এবং surrender এক জিনিস নয়।

দুটোর মধ্যে অনেক বড় পার্থক্য আছে।

Resignation হলো এমন একটি অনুভূতি, যখন আমরা বুঝতে পারি যে আমরা আসক্ত।

কিন্তু আমরা এখনও Recovery-কে আমাদের সমস্যার সমাধান হিসেবে মেনে নিইনি।

Narcotics Anonymous-এ আসার অনেক আগেই আমাদের কেউ কেউ এই অবস্থায় পৌঁছে গিয়েছিলাম।

আমরা হয়তো ভাবতাম—

“আমার ভাগ্যই এমন। আমাকে আসক্ত হয়েই বাঁচতে হবে এবং আসক্ত অবস্থাতেই মারা যেতে হবে।”

অন্যদিকে, surrender ঘটে তখন, যখন আমরা প্রথম ধাপের সত্যটিকে নিজের জীবনের জন্য সত্য হিসেবে মেনে নিই।

এবং আমরা মেনে নিই যে Recovery-ই আমাদের সমস্যার সমাধানের পথ।

আমরা আর আমাদের আগের মতো জীবন চাই না।

আমরা আগের মতো অনুভব করতে থাকতেও চাই না।

৪৩)

Surrender ধারণাটি নিয়ে আমার কোনো ভয় আছে কি?

থাকলে সেই ভয় কী?

কোন বিষয় আমাকে বিশ্বাস করায় যে আমি আর সফলভাবে মাদক ব্যবহার করতে পারব না?

৪৪)

আমি কি মেনে নিই যে অনেকদিন মাদক থেকে দূরে থাকার পরও আমি আর কখনো আগের মতো মাদক ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাব না?

৪৫)

আমি কি সম্পূর্ণ surrender না করেও Recovery শুরু করতে পারি?

৪৬)

আমি যদি পুরোপুরি surrender করি, তাহলে আমার জীবন কেমন হতে পারে?

৪৭)

আমি কি সম্পূর্ণ surrender না করেও Recovery চালিয়ে যেতে পারি?


আধ্যাত্মিক নীতিগুলো — Spiritual principles

প্রথম ধাপে আমরা honesty, open-mindedness, willingness, humility এবং acceptance—এই নীতিগুলোর ওপর গুরুত্ব দেব।

প্রথম ধাপে honesty বা সততার চর্চা শুরু হয় আমাদের আসক্তি সম্পর্কে সত্য স্বীকার করার মাধ্যমে।

এরপর প্রতিদিনের জীবনেও সত্য বলার ও সত্য মেনে চলার অভ্যাস চালিয়ে যেতে হয়।

আমরা যখন কোনো মিটিংয়ে বলি—

“আমি একজন addict”

তখন অনেকদিন পর সেটিই হয়তো আমাদের বলা প্রথম সত্যিকারের সত্য কথা।

এর মাধ্যমে আমরা নিজের সঙ্গে সৎ হতে শুরু করি।

আর নিজের সঙ্গে সৎ হতে পারলে ধীরে ধীরে অন্য মানুষের সঙ্গেও সৎ হতে পারি।

আমি যদি মাদক ব্যবহার করার কথা ভাবি, অথবা অন্য কোনোভাবে আমার আসক্তির তাড়নায় কাজ করার কথা ভাবি, তাহলে কি আমি সেই কথা আমার sponsor-কে বলেছি?

অথবা অন্য কাউকে বলেছি?

৪৯)

আমি যতদিনই সক্রিয় আসক্তি থেকে মুক্ত থাকি না কেন, আমি কি আমার আসক্তির রোগের বাস্তবতা মনে রেখেছি?

৫০)

আমি কি লক্ষ্য করেছি যে এখন আমাকে আমার আসক্তি লুকিয়ে রাখতে হয় না?

তাই আগের মতো মিথ্যা বলারও আর প্রয়োজন হয় না?

এই সত্য বলার স্বাধীনতাকে কি আমি মূল্য দিই?

Recovery-তে আমি কী কীভাবে সৎ হতে শুরু করেছি?


Open-mindedness — মন খোলা রাখা

প্রথম ধাপে open-mindedness বা মন খোলা রাখার নীতি মানে হলো—

জীবনযাপনের অন্য কোনো ভালো পথ থাকতে পারে—এটা বিশ্বাস করার জন্য প্রস্তুত থাকা।

এবং সেই পথ চেষ্টা করে দেখার জন্য রাজি থাকা।

সেই পথটি দেখতে কেমন হবে, তার প্রতিটি বিষয় আমরা এখনই জানি কি না—তা গুরুত্বপূর্ণ নয়।

অথবা সেই পথ সম্পর্কে আমরা আগে কখনো কিছু শুনিনি—এটাও গুরুত্বপূর্ণ নয়।

গুরুত্বপূর্ণ হলো, আমরা যেন নিজের চিন্তা বা সম্ভাবনাকে নিজেরাই সীমাবদ্ধ না করি।

কখনো কখনো আমরা NA-এর সদস্যদের এমন কিছু কথা বলতে শুনতে পারি, যা আমাদের কাছে একেবারে অদ্ভুত মনে হয়।

যেমন—

“জিততে হলে surrender করো।”

অথবা—

“যে মানুষটির ওপর তোমার রাগ আছে, তার জন্য প্রার্থনা করো।”

এগুলো শুনে আমাদের কাছে অদ্ভুত লাগতে পারে।

কিন্তু আমরা যদি চেষ্টা না করেই এগুলোকে ভুল বলে বাতিল না করি, তাহলে আমরা open-mindedness বা মন খোলা রাখার নীতি চর্চা করছি।

৫১)

Recovery-তে আমি এমন কী কী কথা শুনেছি, যা আমার বিশ্বাস করতে কষ্ট হয়?

আমি কি আমার sponsor-কে বা যে ব্যক্তি কথাটি বলেছেন তাকে সেটির ব্যাখ্যা দিতে বলেছি?

৫২)

আমি কী কীভাবে open-mindedness বা মন খোলা রাখার চর্চা করছি?


Willingness — ইচ্ছা ও প্রস্তুতি

প্রথম ধাপে willingness বা Recovery-এর জন্য প্রয়োজনীয় কাজ করতে রাজি থাকার নীতি বিভিন্নভাবে চর্চা করা যায়।

আমরা যখন প্রথম Recovery নিয়ে ভাবতে শুরু করি, তখন আমাদের অনেকেই হয়তো বিশ্বাসই করতাম না যে আমাদের পক্ষে Recovery সম্ভব।

অথবা Recovery কীভাবে কাজ করবে, সেটাই বুঝতাম না।

তারপরও আমরা প্রথম ধাপ নিয়ে কাজ শুরু করি।

এটাই ছিল willingness-এর সঙ্গে আমাদের প্রথম পরিচয়।

আমাদের Recovery-তে সাহায্য করবে—এমন যেকোনো কাজ করা willingness-এর প্রমাণ।

যেমন—

মিটিংয়ে আগে যাওয়া এবং পরে বের হওয়া।

মিটিংয়ের ব্যবস্থা করতে সাহায্য করা।

অন্য NA সদস্যদের ফোন নম্বর নেওয়া এবং তাদের ফোন করা।

৫৩)

আমি কি আমার sponsor-এর পরামর্শ মেনে চলতে রাজি?

৫৪)

আমি কি নিয়মিত মিটিংয়ে যেতে রাজি?

৫৫)

আমি কি Recovery-এর জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করতে রাজি?

কী কীভাবে?


Humility — বিনয় ও নিজের সম্পর্কে বাস্তব ধারণা

প্রথম ধাপে humility বা বিনয়ের নীতি খুব গুরুত্বপূর্ণ।

আমাদের surrender-এর মধ্যেই humility বা বিনয় সবচেয়ে পরিষ্কারভাবে প্রকাশ পায়।

Humility বোঝার সবচেয়ে সহজ উপায় হলো—

আমরা আসলে যেমন, নিজেদের তেমনভাবে মেনে নেওয়া।

নিজেকে অতিরিক্ত খারাপ ভাবা নয়।

আবার নিজেকে অতিরিক্ত ভালো বা বড় ভাবাও নয়।

মাদক ব্যবহার করার সময় আমরা নিজেদের সম্পর্কে যেমন ভাবতাম, তার চেয়ে নিজেকে খারাপ বা ভালো—কোনোটাই ভাবার দরকার নেই।

আমরা শুধু মানুষ।

৫৬)

আমি কি মনে করি, আমার আসক্তির কারণে আমি এমন একজন ভয়ংকর মানুষ হয়ে গেছি যে পুরো পৃথিবীকে বিষাক্ত করে ফেলেছি?

অথবা আমি কি মনে করি, সমাজের ওপর আমার আসক্তির কোনো প্রভাবই নেই?

নাকি সত্যটা এই দুই চরম ধারণার মাঝখানে?

৫৭)

আমার পরিবার ও বন্ধুদের মধ্যে আমার নিজের গুরুত্ব কতটা—এ সম্পর্কে কি আমার বাস্তব ধারণা আছে?

পুরো সমাজের ক্ষেত্রেও কি আমার এমন কোনো ধারণা আছে?

সেই ধারণাটি কী?

৫৮)

প্রথম ধাপ নিয়ে কাজ করার সময় আমি কীভাবে humility বা বিনয়ের নীতি চর্চা করছি?


Acceptance — মেনে নেওয়া

Acceptance বা মেনে নেওয়ার নীতি চর্চা করতে হলে শুধু “আমি একজন addict” বললেই হবে না।

আমরা যখন সত্যিকারভাবে নিজেদের আসক্তিকে মেনে নিই, তখন আমাদের ভেতরে একটি গভীর পরিবর্তন অনুভূত হয়।

এর সঙ্গে ধীরে ধীরে আশাও বাড়তে থাকে।

আমরা শান্তিও অনুভব করতে শুরু করি।

আমরা আমাদের আসক্তির বাস্তবতা মেনে নিতে শুরু করি।

Recovery-কে মেনে নিতে শুরু করি।

আর আমাদের জীবনে এই দুই বাস্তবতার—আসক্তি ও Recovery-এর—অর্থ কী হবে, সেটিও ধীরে ধীরে বুঝতে শুরু করি।

আগে হয়তো মনে হতো ভবিষ্যতে সব সময় মিটিংয়ে যেতে হবে, sponsor-এর সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং ধাপ নিয়ে কাজ করতে হবে—এসব খুব কষ্টের ব্যাপার।

কিন্তু পরে আমরা সেগুলোকে ভয় পেতে থাকি না।

বরং Recovery-কে আমরা একটি মূল্যবান উপহার হিসেবে দেখতে শুরু করি।

আর Recovery-এর জন্য যে কাজগুলো করতে হয়, সেগুলোকে জীবনের অন্য সাধারণ কাজের মতোই মনে হয়।

৫৯)

আমি কি এই সত্যটি মেনে নিয়ে শান্তিতে আছি যে আমি একজন addict?

৫৬)

Clean থাকার জন্য আমাকে যেসব কাজ করতে হবে, সেগুলো মেনে নিয়ে কি আমি শান্তিতে আছি?

৫৭)

আমার আসক্তির রোগকে মেনে নেওয়া কেন আমার Recovery চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয়?


সামনে এগিয়ে যাওয়া — Moving on

আমরা যখন দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য প্রস্তুত হই, তখন হয়তো আমাদের মনে প্রশ্ন আসে—

“আমি কি প্রথম ধাপটি যথেষ্ট ভালোভাবে করেছি?”

আমরা কি নিশ্চিত যে এখন সামনে এগিয়ে যাওয়ার সময় হয়েছে?

অন্য সদস্যরা হয়তো প্রথম ধাপে যতটা সময় দিয়েছেন, আমিও কি ততটা সময় দিয়েছি?

আমি কি সত্যিই এই ধাপটি বুঝতে পেরেছি?

অনেক সদস্য মনে করেছেন, প্রতিটি ধাপ সম্পর্কে তাদের নিজের বোঝাপড়া লিখে রাখা সামনে এগিয়ে যাওয়ার সময় সাহায্য করে।

৫৮)

আমি কীভাবে বুঝব যে এখন সামনে এগিয়ে যাওয়ার সময় হয়েছে?

৫৯)

প্রথম ধাপ সম্পর্কে আমার নিজের বোঝাপড়া কী?

৬০)

আগে থেকে আমার যে জ্ঞান ও অভিজ্ঞতা ছিল, তা প্রথম ধাপ নিয়ে আমার কাজকে কীভাবে প্রভাবিত করেছে?


আমরা এখন এমন একটি জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমাদের পুরোনো জীবনযাপনের ফলাফল আমরা দেখতে পাচ্ছি।

আমরা বুঝতে পারছি যে নতুনভাবে জীবনযাপন করা দরকার।

কিন্তু Recovery-এর জীবন কত সুন্দর ও কত সম্ভাবনাময় হতে পারে, তা আমরা হয়তো এখনও পুরোপুরি দেখতে পাচ্ছি না।

এই মুহূর্তে শুধু সক্রিয় আসক্তি থেকে মুক্ত থাকাটাই হয়তো আমাদের কাছে যথেষ্ট মনে হতে পারে।

কিন্তু খুব শিগগির আমরা বুঝতে পারব, মাদক বা অন্য obsessive এবং compulsive behavior দিয়ে আমরা আমাদের জীবনের ভেতরের যে শূন্যতা পূরণ করতাম, সেই শূন্যতা এখনো পূরণ হতে চাইছে।

বারো ধাপের বাকি ধাপগুলো নিয়ে কাজ করা সেই শূন্যতা পূরণ করতে সাহায্য করবে।

Recovery-এর পথে আমাদের পরবর্তী ধাপ হলো—

ধাপ দুই — Step Two